আমাদের সম্পর্কে

কাজের টুল হলো দৈনন্দিন দরকারি হিসাব আর ছোটখাটো কাজের ফ্রি অনলাইন টুলের একটা ঘর — বাংলায়, বাংলাদেশের মানুষের জন্য।

কেন বানানো

জমির মাপ, বয়স, পরীক্ষার GPA, লোনের কিস্তি, আবেদনের ছবির মাপ — এসব হিসাবের জন্য মানুষকে প্রায়ই ইংরেজি সাইটে যেতে হয়, যেগুলো আমাদের দেশের মাপ বা নিয়ম জানে না। কাজের টুল-এর প্রতিটা টুল বাংলায় লেখা, আর বাংলাদেশের প্রচলিত মাপ ও নিয়ম মেনে বানানো।

আমাদের নীতি

  • ফ্রি: সব টুল বিনামূল্যে, রেজিস্ট্রেশন বা লগইন ছাড়াই। সাইট চালানোর খরচ ওঠে বিজ্ঞাপন থেকে।
  • গোপনীয়তা: টুলে দেওয়া সংখ্যা, তারিখ বা ছবি আপনার ব্রাউজারেই প্রক্রিয়া হয় — আমাদের কোনো সার্ভারে যায় না।
  • সহজ: মোবাইলে এক হাতে ব্যবহার করা যায়, এমনভাবে বানানো।

কারা চালায়

কাজের টুল বাংলাদেশের সফটওয়্যার প্রতিষ্ঠান Edumi-এর একটি প্রোডাক্ট। Edumi স্কুল, কোচিং আর মাদ্রাসার জন্য ম্যানেজমেন্ট সফটওয়্যারও বানায়।

কোনো ভুল চোখে পড়লে বা নতুন কোনো টুল চাইলে যোগাযোগ পেজ থেকে আমাদের জানান।